সরাইলে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে অনিয়মের অভিযোগ

timthum1111সরাইলে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন মোঃ কাউছার মিয়া নামেরএক প্রার্থী। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে। দুই সদস্যের তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও। অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ওই পদে আবেদন করে ক্যাচমেন্ট এলাকার বাসিন্ধা দরিদ্র পরিবারের সন্তান মোঃ কাউছার মিয়া। একটি অসাধু মহল চক্রান্ত করে কাউছারকে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়নি। ষড়যন্ত্র করে তারা তাদের পছন্দের লোককে নিয়োগ দিয়েছেন। মোঃ কাউছার মিয়া জানায়, আমাকে ইচ্ছে করে পরীক্ষায় অংশ গ্রহন করা থেকে বিরত রেখেছে। আমি এ অনিয়মের বিচার চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম মৃধা বাবুলের মুঠোফোনে (০১৮৫৬—–) একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির