সরাইলে প্রাতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সরাইল অন্নদা সরকারি  উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগ একাদশ ও সকল( ইউপি)  যুবলীগ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে উপজেলা যুব লীগ  একাদশ ও সকল ইউনিয়ন যুব লীগ একাদশের মধ্যে গোল শুন্য ড্র হয়।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উবায়দুল মোকতাদির চৌধুরী, সভাপতি, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক স্থায়ী কমিটি ও সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল মামুন সরকার, সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ।

আরো উপস্থিত ছিলেন সরাইল আওয়ামীলীগের আহবায়ক,  এডভোকেট নাজমুল হোসেন।যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ । উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক জনাব শের আলম মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন খেলাধুলার পাশাপাশি সরাইলের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলকে এক হতে হবে। আগামী নির্বাচনে আওয়ামীলীগ কে জয়ী করাতে হলে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। আগামী নির্বাচনে সরাইলের আসন আওয়ামীলীগের থাকা চাই। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া উভয় দলকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি