সরাইলে পাইপগান সহ ডাকাত গ্রেপ্তার

ssssssssssssssssসরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ দূর্ধর্ষ ডাকাত শাওন পাঠানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সরাইল- নাসিরনগর সড়কের পাঠানপাড়া মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে ৪/৫ জনের একদল ডাকাত পাঠানপাড়া মোড় এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই বোরহানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ডাকাত দলের নেতা শাওনকে গ্রেপ্তার করেন। অন্যরা কৌশলে দ্রুত পালিয়ে যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, তালিকাভুক্ত ডাকাত শাওনের বিরুদ্ধে থানায় অর্ধডজনের ও অধিক ডাকাতি মামলা রয়েছে।
rrrrrrrrrrrrrr

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি