সরাইলে নিখোঁজের ১ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

download (68)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে নিখোঁজের একদিন পর ফাহিম (১০) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়ার ধন মিয়ার দ্বিতীয় ছেলে ফাহিম। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বাড়ি সংলগ্ন পুকুর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেছে। ফাহিমের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, সরাইল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারি ধন মিয়ার তিন ছেলের মধ্যে ফাহিম দ্বিতীয়। সে আলীনগর মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত সোমবার বাদ আছর একটি ডিম হাতে নিয়ে ফাহিম বাড়ি থেকে বের হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। কিন্তু ফাহিম ফিরে আসছে না। পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করে। গভীর রাত পর্যন্ত আত্বীয়-স্বজনের বাড়ি সহ কোথাও ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি। মা বাবা সহ পরিবারের কেউ সারা রাত ঘুমায়নি। গতকাল সকাল ৭টা থেকে ফাহিম নিখোঁজের বিষয়টি মাইকে প্রচার করা হয় গোটা সরাইলে। সকাল সাড়ে ১০টার দিকে ফাহিমদের বাড়ি সংলগ্ন পুকুরের পূর্ব-উত্তর কোণায় পানিতে ফাহিমের মাথা দেখতে পায় তার স্বজনরা। কাছে গিয়ে দেখা যায় পা নীচে মাথা উপরের দিকে পানিতে দন্ডায়মান ফাহিমের নিথরদেহ। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। সকাল ১১টায় সরজমিনে ফাহিমদের বাড়িতে গিয়ে যায় হ্নদয়-বিদারক দৃশ্য। ছেলের নির্মম অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না গর্ভধারিনী মা রুনা বেগম। চিৎকার করে কাঁদছেন। আর মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন। মাটিতে লুটোপুটি খেয়ে কাঁদছেন পিতা ধন মিয়া। মাঝে মধ্যেই নির্বাক হয়ে যাচ্ছেন। তবে সন্তানের নিখোঁজ ও মৃত্যুর বিষয়ে তাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির