সরাইলে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

Sarail pic(accident) 01.02.16স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ঢাকা-সিলেট মহাসড়কে কোচ ও ট্রাকের মূখোমূখী সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সকাল ১০টায়  সরাইলের মালিহাতা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কারনে উভয় দিকে ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সহায়তায় সকাল সাড়ে ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মালিহাতা এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত নামের (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৬৩) যাত্রীবাহী একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা সুটকি বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২২৮২) মূখোমূখী সংঘর্ষ হয়। ট্রাকটি বিকট শব্দে উল্টে মহাসড়কের বাম পাশে পড়ে গাছের মধ্যে আটকে যায়। এতে দুমড়ে মুছড়ে যায় পন্য বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকচালক আলম মিয়া (২৬)। আহত হয় ট্রাকের হেলপার সাগর (১৭)। তারা দুজনের বাড়িই রংপুর জেলার তারাগঞ্জে। তারা সুটকি নিয়ে সৈয়দপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যাওয়ার কথা ছিল। সুটকির মালিক সদর উপজেলার বিরাশার বাবুল মিয়া। দূর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক সময় উভয় দিকে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। যাত্রীবাহী কোচটিকেও পুলিশ আটক করেছে। বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর সিদ্দিকী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছি।  ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির