সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৪০ বাড়িঘর ভাংচুর

att111111111111স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকায় আধিপত্য বিস্থার ও খাস জায়গা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামের বাচ্চু মিয়া ও দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বসত বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের বাচ্চু মিয়া ও উচাবাড়ির দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং খাস জায়গার দখলকে ঘিরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বার বার সংঘর্ষের ঘটনা ঘটছে। একাধিক মামলা মোকদ্দমাও চলছে। সর্ব শেষ উচাবাড়ির জায়গা থেকে গাছ কাটাকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর একটার দিকে উভয় পক্ষের সহস্রাধিক লোক রাম দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাচ্চু মিয়ার পক্ষের ৩০-৪০ জন যুবক হেলমেট ও বুলেট প্রতিরোধক পোশাক পড়ে প্রতিপক্ষের ওপর পাঁচটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় তাঁরা ৪-৫টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষের নারী পুরুষ ও শিশু সহ ৪০ জন আহত হয়েছে। পরে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি