সরাইলে দিনে দুপুরে দুই লাখ টাকা ছিনতাই

sintaiবার্তা কক্ষঃসরাইলে দিনে দুপুরে দারু মিয়া (৫৫) নামের একব্যক্তির দুই লাখ টাকা ছিনতাই হয়েছে।  রোববার দুপুরে সরাইল সদরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের কবলে পড়া বৃদ্ধা জানায়, নগদ দুই লাখ টাকা নিয়ে সে নিজের গ্রাম কুট্রাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অন্নদা স্কুলের মোড়ে গিয়ে সিএনজির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় হঠাৎ একটি সিএনজি এসে তার সামনে দাঁড়ায়। সিএনজিটির পেছনের সিটে একজন ও চালকের সাথে একজন যাত্রী বসে আছে। দারু মিয়া ওই সিএনজিতে ওঠে বসেন। মুহুর্তের মধ্যে আরেকজন লোক এসে তার ডান পাশে বসে। হাসপাতাল মোড় থেকে ডানদিকে না গিয়ে সিএনজিটি দ্রুত বাম দিকে (কালিকচ্ছের) যেতে থাকে। দারু মিয়া তখন চিৎকার দেওয়ার চেষ্টা করেন। ছিনতাই কারীরা জোর করে তার মুখ চেপে ধরে। তার চোখে মুখে তারা মলম জাতীয় পদার্থ লাগিয়ে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সুযোগে তার পকেটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে দারু মিয়াকে সরাইল-নাসিরনগর সড়কের হেলিপেডের নিকটে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পথচারীরা দারু মিয়াকে উদ্ধার করে  অচেতন অবস্থায় সরাইল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এটা মলম পার্টির কাজ। বিষয়টি জানা মাত্র আমরা বিভিন্ন চেক পোষ্টে সন্ধান চালিয়েছি।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির