সরাইলে ডাকাতের হামলায় কলেজছাত্রী নিহত

dakat 15ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়িতে ডাকাতের হামলায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত তিনজনকে সরাইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার নয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রীর রত্না ( ১৯)। তিনি এলাকার উসমান মিয়ার মেয়ে এবং বিজয়নগরের ইসলামপুর কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে এলাকার উসমান মিয়ার বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। বাড়ির লোকজন বাঁধা দিতে চাইলে ডাকাতরা সবাইকে এলোপাথারি কোপাতে থাকে। এসময় রত্না পাশের রুমে ঘুমিয়ে ছিল।

পরে রত্না ঘুম থেকে উঠে এসে চেচামেচি শুরু করলে ডাকাতরা তার মাথায়, বুকে ও পেটে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এবং ডাকাতরা কয়েক লাখ টাকার মাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় রত্না ও পরিবারের অপর তিন সদস্যকে সরাইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে উন্নত চিকিৎসার জন্য রত্নাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহত রত্নার ভাই ইয়াছিন জানান, ঘরের গ্রিল কেটে ডাকাতরা ভিতরে ঢুকে বাড়ির সবাইকে এলোপাথারি কোপাতে থাকেন এবং মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। আমার বোন ঘুম থেকে উঠে আসার পর তাকেও এলাপাথারি কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ডাকাতের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির