সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

image_41835।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে বাতেন মিয়া (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাসুদেব এলাকায় মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়।
বাতেন মিয়া উপজেলার রসুলপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ বাসুদেব এলাকার মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ একটি ডাকাত দলকে ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও বাতেন মিয়াকে আটক করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাতেন মিয়াকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির