সরাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পলিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা উপজেলা আ.লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম উরফে শিউলী আজাদ ও অ্যডভোকেট আবদুর রাশেদের নেতৃত্বে উপজেলা সদরে আনন্দ মিছিল বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যডভোকেট জয়নাল উদ্দিনের সভাপতিত্বে একই মিলনায়তনে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন অ্যডভোকেট নাজমুল হোসেন, উম্মে ফাতেমা নাজমা বেগম উরফে শিউলী আজাদ ও অ্যডভোকেট আবদুর রাশেদ, সালাউল্লাহ গিয়াস উদ্দিন, সরাইল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল হাকিম, আজহারুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে উপজেলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আল এমরান এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারের নেতৃত্বে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি