সরাইলে কবরস্থান থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থান থেকে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।আজ বুধবার সকালে উপজেলা সদরের বিকাল বাজারের  সংলগ্ন কবরস্থান থেকে গ্যাস সিলিন্ডার ২টি উদ্ধার করেন পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের নোয়াব আলীর স্ত্রীর একই দিন সকালে মারা যান।
আত্বীয়-স্বজনদের মধ্যে ৮/১০জন লোক কবর খুড়ঁতে এসে মাটির নীচে কালো পলিস্টার কাপড়ে  মোড়ানো ২টি বেলন আকৃতির গ্যাস সিলিন্ডার দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।
গ্যাস ব্যবহার করে তালা ভেঙ্গে বড় ধরনের চুরিরর ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবে  নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা গ্যাস সিলিন্ডার দুটি কবরস্থানের মাটিতে পুঁতে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া  কবরস্থান থেকে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করেছেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির