সরাইলে আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

sorailসরাইলে ধান চুরির মামলার আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীনি শিরিন সূলতানা (২৫) তার স্বামী ও বৃদ্ধ মাতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। উপজেলার পাকশিমুল গ্রামে গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে। গত বুধবার শিরিনের বৃদ্ধ মাতা মুল্লুকজান বাদী হয়ে আকবর আলীকে (৩৫) প্রধান আসামী করে মোট আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরুধের জের ধরে আকবরের নেতৃত্বে তারা জমির ধান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শিরিন সূলতানা (২২) বাদী হয়ে আকবর (৩৭) ও আজিজ (৩৫)সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত সোমবার রাতে এস আই আবু বকর সিদ্দিক মামলা তদন্ত করতে ওই গ্রামে যান। রাত সাড়ে এগারটায় তদন্ত কাজ শেষ করে তিনি চলে আসেন। পুলিশ গ্রামে যাওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়। ওইদিন ভোর রাতে আকবর ও আজিজের নেতৃত্বে ১০/১২ জন যুবক শিরিনদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্র ব্যবহার করে বাদীনি শিরিন, তার স্বামী লিটন (৩০) ও বৃদ্ধা মাতা মুল্লুকজান (৬৫) পিটিয়ে গুরুতর আহত করে। যাওয়ার দ্রুত মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিরিনের মাতা মুল্লুকজান বাদী হয়ে আকবর সহ আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামালা করেছেন। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির