সরাইলে অপহরণের তিনদিন পর এস এস সি পরীক্ষার্থী উদ্ধার

opohoron udderমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপহরণের তিদিন পর এস এস সি পরীক্ষার্থী মনিরুল হক (১৬) কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসেছে। গত বুধবার রাতে তাকে ফেনী জেলার সোনাগাজী এলাকা থেকে উদ্ধারের পর বাড়িতে নিয়ে আসে অভিভাবকরা। মনিরুল উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের সৌদী প্রবাসী শফিকুল হকের ছেলে। মনিরুলের পারিবারিক সূত্রে জানা যায়, কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী মনিরুল। গত সোমবার (২৬ জানুয়ারী) বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে আসার পর তাকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরেনি মনিরুল। সন্ধ্যার পর মনিরুলের পরিবারের লোকজনের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। পরের দিন মঙ্গলবার মনিরুলের মা সরাইল থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন। ওদিকে কিছুক্ষণ পর পর মনিরুলের নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া অব্যাহত থাকে। গত বুধবার সন্ধ্যায় মনিরুল অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে তার অবস্থান জানিয়ে কিছু টাকা চায় পরিবারের লোকজনের কাছে। বিকাশের মাধ্যমে পাঠানো হয় টাকা। রাত দশটায় বাড়িতে এসে পৌঁছে মনিরুল। মনিরুল জানায়, ওইদিন অনুষ্ঠান শেষ করে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয় সে। স্কুল থেকে বের হয়ে দেখে মহাসড়কের উপর একটি কাল গ্লাসের হাইয়েস মাইক্রো দাড়ানো। গ্লাস খুলে তাকে ডাকছে। কাছে গিয়ে দেখে তিন যুবক এ দাড়ি ওয়ালা একজন মুরব্বী বসা। এক যুবক তার হাতে ঠিকানা লিখা একটি কাগজ দিয়ে বলে ওই জায়গাটা কোন দিকে একটু দেখিয়ে দাও। মনিরুল কাগজটি পড়ছে। এমন সময় একজন কাগজটি তার মুখে ঘষে দেয়। এরপর আর কিছু বলতে পারে না সে। জ্ঞান ফেরার পর দেখে সে কুমিল্লা শহরের উপর দিয়ে যাচ্ছে। তারপর তাকে কোথায় নিয়ে রেখেছে চিনতে পারেনি। তার মুঠোফোন থেকেই ফোন করে পরিবারের লোকজনের কাছে টাকা চেয়েছে। বুধবার গভীর রাতে যখন অপহরণকারীরা ঘুমে অচেতন। তখন অত্যন্ত ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে মনিরুল। অন্ধকার ঠেলে পায়ে হেঁটে সে হাজির হয় এক জায়গায়। পরে দেখতে পায় এটি সোনাগাজী এলাকা। একটি ফোনের দোকান থেকে বাড়িতে ফোন করে মনিরুল।   

 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি