সরাইলের নিখোঁজ গৃহবধূ ঈশ্বরদীতে উদ্ধার,  আটক ১

news-image
বিশেষ প্রতিনিধি : অপহরণ নয়, প্রেমের টানেই ঘর ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গৃহবধূ সামিরা আক্তার ঝর্ণা। গতকাল বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার টেরিংবাজার থেকে সন্তানসহ তাকে উদ্ধারের পর পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে।
পুলিশের সূত্র জানায়, ঝর্ণার কথিত প্রেমিক যশোরের কেশবপুর উপজেলার মো. তারিকুল ইসলাম নামে একজনকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঝর্ণার দুই সন্তানকে। তাদের সবাইকে সরাইল থানায় নিয়ে আসা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সরাইলের বড় দেওয়ান পাড়ার শফি উদ্দিন ঠাকুরের ছেলে মোসলেহ উদ্দিন পল্টু ও কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়ার আব্দুর রফিক লস্করের মেয়ে ঝর্ণা বিয়ে হয় ২০০৬ সালে। এ দম্পতির তামিম ও নওরীন নামে দুই সন্তান রয়েছে।
গত ৫ই ডিসেম্বর বাবার বাড়ি থেকে সন্তানসহ নিখোঁজ হন ঝর্ণা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৮ই ডিসেম্বর সরাইল থানায় সাধারণ ডায়রি করা হয়। এ ঘটনায় বেনু দাস নামে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশ। বেনু দাসের অটোরিকশায় করেই ৫ই ডিসেম্বর বাড়ি থেকে বের হন ঝর্ণা। জিজ্ঞাসাবাদের পর অবশ্য বেনুকে ছেড়ে দেয়া হয়।
 সূত্র আর জানায়, বর্তমানে ঢাকায় কর্মরত মোসলেহ উদ্দিন বছর দুয়েক আগে পর্যন্ত চট্টগ্রামে চাকরি করতেন। যশোরের কেশবপুর উপজেলার বেলকাঠি গ্রামের আব্দুল মোড়লের ছেলে তারিকুল নামে মোসলেহ উদ্দিনের এক সহকর্মী ছিলেন।
মোসলেহ উদ্দিনের চট্টগ্রামের বাসায় নিয়মিতই যাওয়া-আসা করতেন তরিকুল। এরই মধ্যে বিবাহিত তারিকুলের সঙ্গে ঝর্ণার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বছর দুয়েক আগে তারিকুল মালয়েশিয়া চলে যান। সেখানে থেকেও তিনি ঝর্ণার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। গত ৫ই ডিসেম্বর তরিকুল দেশে ফিরেই ঝর্ণাকে নিয়ে পাবনায় পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া পরকীয় আসক্ত হয়ে তরিকুল ও ঝর্ণা পালিয়ে যান। মাসহ দুসন্তানকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে শুক্রবার সোর্পদ করা হবে।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি