সরাইলের দু-দলের সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক আহত

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে দু-দলের সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অর্ধ শত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- শাহবাজপুরের দক্ষিন ও উত্তরপাড়ার আহাদ ও জজ মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষ চলে শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত। কাজের টাকা নিয়ে এ সংঘর্ষ বাধে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষ চলাকালে এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়। তাদের মধ্যে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদসহ ৮ পুলিশ সদস্য রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি