সরকারি চাকরিতে বন্ধ আউটসোর্সিং!

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারী নিয়োগে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

রোববার জারি করা এ সংক্রান্ত পরিপত্র সব মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

পরিপত্রে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম।

পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের জন্য পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এছাড়া পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়-বিভাগ বা অধীনস্ত দপ্তর-সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না বলেও জানানো হয়।।

২৪ অক্টোবর ২০১৯ তারিখে জারি করা ০৭.০০.০০০০.১০৩.১৮.০০৫.১৮-৪০৮ নম্বর পরিপত্রটি বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী