সমালোচনার করায় পাকিস্তানে বিচারপতিকে বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : সমালোচনা করলেই বিপদে পড়তে হবে পাকিস্তানে। নিজের দেশেই এবার সেই নজির গড়ে তুলল তারা। পাকিস্তানের নির্বাচনকে প্রভাবিত করেছে গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা নাক গলাচ্ছে বিচারব্যবস্থাতেও।

এমন সমালোচনা করে প্রকাশ্যেই গোয়েন্দাদের নিন্দা করেছিলেন হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি। সেজন্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট সেই বিচারপতিকে বরখাস্ত করছেন।

পাকিস্তানের রাজনীতিতে কেউ সেনাবাহিনী এবং গোয়েন্দাদের সমালোচনা করে না। কিন্তু বিচারপতি সিদ্দিকি সেই প্রথা ভেঙেছেন। গত জুলাই মাসে দেশে সাধারণ নির্বাচনের আগে রাওয়ালপিন্ডিতে আইনজীবীদের সমাবেশে বক্তব্য পেশ করেন বিচারপতি।

তিনি বলেন, ‘‌আইএসআই বিচারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিচারপতি নিয়োগেও হস্তক্ষেপ করে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যাতে ভোটের সময় জেলে বন্দি থাকেন সেজন্য তারা উদ্যোগ নিয়েছে।’‌

আইএসআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন সিদ্দিকি। তিনি বলেন, গোয়েন্দারা নানা অপরাধমূলক কাজে সহায়তা করে। সেজন্য তারা টাকা পায়। বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে বিচারপতি সিদ্দিকির আচরণ তার পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত