সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

news-image

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার উমর গুল। আগামীতে কোচিং পেশায় নিজেকে জড়াতে চান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্রাত্য এই পেসার। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ হবে খেলোয়াড় হিসেবে তার শেষ আসর। এরপরই অবসরে চলে যাবেন উমর গুল।

এর আগে ক্রিকেটার থাকাকালীনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটিতে তাকে অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় পিসিবিকে।

এসব সমালোচনা এড়াতেই এবার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

পাকিস্তানের হয়ে ১৩০টি ওয়ানডে এবং ৪৭টি টেস্ট এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘদিন আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার ছিলেন উমর গুল। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে তার উইকেটসংখ্যা ৪২৭টি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ