সন্তানের নাম রাখলেন ইমরুল ও তাসকিন

news-image

নিজেদের নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ।কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা হওয়ার আনন্দে ভাসেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। তাসকিন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তাশফিন আহমেদ রিহান। ইমরুল-রুবাইয়া দম্পতির ছেলের নাম রাখা হয়েছে সুহাইব বিন কায়েস।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে গত বছরের ৩১ অক্টোবর হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাঁধেন তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার। বিয়ের ১১ মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর, শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তাসকিনপত্নী।

অন্যদিকে, তাসকিনের ছেলে হওয়ার পরদিন সকালে একই হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের স্ত্রী রুবাইয়া ইসলাম। এশিয়া কাপ শেষে দেশে ফেরার পরদিনই পেয়েছেন বাবা হওয়ার এমন সুখবর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত