সদর উপজেলার সুলতানপুরে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ

news-image

শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই কিছু কিছু ভোটার উপস্হিতি ভাল থাকলেও আবার কিছু  ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম।

উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী জানান, কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ১৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিনশ ভোট পড়েছে। ভোটাররা ফাঁকে ফাঁকে এসে ভোট দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

উল্লেখ্য, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফিরোজুর রহমান ওলিও। তার পদত্যাগে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান