সজীবের বোলিংয়ে দারুনভাবে ঘুড়ে দাড়ালো রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে। চিটাগং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে দিলশান ও তামিম ব্যাটিং তান্ডব চালালেও তা টেনে ধরেছেন সাকলাইন সজীব। তার বোলিংয়ে রানের চাকা কিছুটা থমকে গেছে।
 


এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান। ব্যাট করছেন চিকম্বুরা ও জিভান মেন্ডিস। আবু জায়েদের বলে আরাফাত সানীর হাতে ক্যাচ দিয়ে ফেরত গেছেন তিলকরাত্নে দিলশান (২৯)। তিনি ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান করেন। এরপর দলীয় ১১৭ রানে সাকলাইন সজীবের বলে মিসবাহ-উল-হকের তালুবন্দি হয়ে ফিরে যান তামিম। তিনি ৩৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। এরপর দলীয় ১১৯ রানে সাকলাইন সজীবের দ্বিতীয় শিকারে পরিণত হন এনামুল হক বিজয় (৩৬)।


 
চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। অন্যদিকে সাকিব আল হাসান রয়েছে রংপুর রাইডার্সের দায়িত্বে। গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব খেলতে নামছেন।


 
চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল, তিলকারত্মে দিলশান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, এনামুল হক জুনিয়র, জীভান মেন্ডিস, এল্টন চিগাম্বুরা, মোহাম্মদ আমের, জিয়াউর রহমান, শফিউল ইসলাম ও আসিফ আহমেদ।  


 
রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, মিসবাহ-উল-হক, সৌম্য সরকার, থিসারা পারেরা, মোহাম্মদ মিথুন, মো.আল-আমিন, আরাফাত সানী, সাকলায়েন সজীব ও আবু জায়েদ চৌধুরী রাহী।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান