শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন পরীমনি

news-image

বাংলাদেশ সংস্কৃতি পরিষদের জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনি তার প্রথম সিনেমা 'ভালোবাসা সীমাহীন’ এ অভিনয়ের জন্য এ পুরস্কার পান।porimoni3


বাংলাদেশ সংস্কৃতি পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার প্রদান করা হয়। পরীমনি ছাড়াও ভালোবাসা সীমাহীন সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল ও প্রযোজক আতিকুল ইসলাম পুরস্কার পেয়েছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পরীমনি। তার পরিবর্তে পুরস্কার গ্রহণ করেন পরিচালক শাহ আলম মন্ডল ও কাস্টিং ডিরেক্টর মেহেদি হাসান।

porimoni
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘খুব ইচ্ছে ছিল নিজ হাতে জীবনের প্রথম অ্যাওয়ার্ড নেব। কিন্তু আউটডোরে শুটিং থাকায় তা হলো না। শাহ আলম মন্ডল আমার গুরু উনি আমার হয়ে পুরস্কার গ্রহণ করেছেন। এতেও আমি হ্যাপি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলি প্রমুখ। পরীমনি অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত