শ্রীলঙ্কায় প্রথম দিনে স্বস্তিতে টাইগার যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনে টাইগার যুবাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান।

প্রায় এক মাসব্যাপী লঙ্কা সফরে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এর প্রথম ম্যাচে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তৌহিদ হৃদয়।

ব্যাট করতে নেমে অনেকটা ওয়ানডে স্টাইলেই ব্যাট করতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান ও প্রান্তিক নওরোজ নাবিল। উদ্বোধনী জুটিতে মাত্র ৫৩ বলে ৫৪ রান। সাতটি চারের মারে মাত্র ৩১ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ। সে তুলনায় রয়ে সয়েই খেলছিলেন প্রান্তিক।

দ্বিতীয় উইকেটে ৯০ বলে ৩৯ রান যোগ করেন প্রান্তিক ও মাহমুদুল হাসান জয়। ৭১ বল খেলে ১৫ রান করে ফেরেন মাহমুদুল। ৯৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনে উইকেটে আসেন অধিনায়ক তৌহিদ হৃদয়। অধিনায়কের সাথে ১০০ বলে ৪৬ রানের জুটি গড়েন প্রান্তিক।

শুরু থেকে রয়ে সয়ে খেলতে প্রান্তিক সাজঘরের পথ ধরেন ইনিংসের ৪১তম ওভারে। মাত্র পাঁচ রানের জন্য বঞ্চিত হন হাফসেঞ্চুরি থেকে ১১৪ বল খেলে ৩ চারের মারে তিনি করেন ৪৫ রান। দিনের বাকি সময়টা শামীম হোসেনকে সাথে নিয়ে কাটিয়ে দেন অধিনায়ক তৌহিদ।

নির্ধারিত সময়ের আগেই খেলা থামিয়ে দিতে হয় বৃষ্টির কারণে। খেলা হয় মাত্র ৫৮ ওভার। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েছেন শামীম ও তৌহিদ। অধিনায়ক তুলে নিয়েছেন নিজের ফিফটি, অপরাজিত রয়েছেন ৫৪ রানে। শামীম অপেক্ষায় রয়েছেন হাফসেঞ্চুরির, তার সংগ্রহ ৪৩ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত