শ্রীলঙ্কার উদ্দেশ্যে টাইগাররা ঢাকা ছাড়লেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় টেস্ট দল। মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা। ২ ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যান মুমিনুলরা।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন পুরো দল রুম কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর শুরু হবে মাঠের অনুশীলন। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল। শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার বিসিবি ২১ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করে।

সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল , দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত