শ্রদ্ধা ‘হাফ গার্লফ্রেন্ড’ হচ্ছেন!

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। বলিউডের একজন শীর্ষসারির চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি তার একটি রোমান্টিক মুভির জন্য শ্রদ্ধার নাম ঘোষণা করেছেন। এতে শ্রদ্ধার বিপরীতে থাকছেন তার সাবেক বয়ফ্রেন্ড আদিত্য রায় কাপুর। এ খবরের উত্তেজনার মধ্যেই ফের আরেক খ্যাতিমান নির্মাতা মুহিত সুরিও তাকে দলে ভেড়ালেন। 'হাফ গার্লফ্রেন্ড' নামে একটি মুভিতে অভিনয়ের জন্য এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। চেতান ভাগাতের লেখা একই নামের একটি উপন্যাস অবলম্বনে মুভিটি নির্মাণ করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

'হাফ গার্লফ্রেন্ড' প্রজেক্টের উপর তিনটি মজার তথ্য আছে। প্রথমটি হলো মুহিত সুরির সঙ্গে এটা হচ্ছে শ্রদ্ধার তৃতীয় মুভি। কোনো বই অবলম্বনে নির্মিত এটা হচ্ছে শ্রদ্ধা অভিনীত দ্বিতীয় মুভি। তার এর আগের মুভিটি হচ্ছে 'হায়দার'। তৃতীয়টি হলো এই প্রথম দিল্লিভিত্তিক কোনো বিত্তশালী নারীর চরিত্রে মুভিটিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এদিকে, 'হাফ গার্লফ্রেন্ড''র ব্যাপারে শ্রদ্ধার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায়, মুভিটিতে চুক্তিবদ্ধ হওয়ায় খুবই উচ্ছ্বসিত তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত