শ্বশুরবাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে পরকীয়া, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : মাঝে মধ্যে সময় পেলেই স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যান জামাই প্রশান্ত দলুই। এটা স্বাভাবিকভাবেই নিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু গোপনে যে তিনি প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে পড়েন জামাই তা লক্ষ্য করেনি কেউই। কিন্তু এবার হাতেনাতে ধরা পড়ে গেলেন জামাই। আর তারপরই জামাইকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হল সেই গৃহবধূর সঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

জি নিউজের খবর, শ্বশুরবাড়িতে যাতায়াতের সুবাদে ওই পাড়ার-ই এক গৃহবধূর সঙ্গে আলাপ হয় প্রশান্তের। ধীরে ধীরে দুজনের মধ্যে যোগাযোগ বাড়ে। ওই গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন প্রশান্ত। অভিযোগ, মাঝে মাঝেই শ্বশুরবাড়ি এসে ভোরবেলা নয়তো সন্ধ্যাবেলা সবার অলক্ষ্যে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতেন প্রশান্ত। এদিকে, প্রশান্ত দলুইয়ের স্ত্রী, ছেলে নিয়ে সংসার রয়েছে। অন্যদিকে, ওই গৃহবধূরও স্বামী, দুই সন্তান নিয়ে সংসার রয়েছে।

শুক্রবারও ওই গৃহবধূর সঙ্গে গোপন স্থানে দেখা করতেও যান জামাই প্রশান্ত। আর তখনই যুগলকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। এরপরই গ্রামে একটি সালিশি সভা ডাকা হয়। আর সেই সভায় ওই গৃহবধূর সঙ্গে জামাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই যুগলকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি