শেয়ারবাজার ‘বন্ধের গুজবে’ বড় দরপতন

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশে আবারো সাধারণ ছুটি ঘোষণা হতে পারে এমন গুজবে শেয়ার বিক্রির হিড়িকের কারণে ব্যাপক দরপতন হয়েছে পুঁজিবাজারে। শেয়ার হোল্ডাররা ধারণা করেছিল, সাধারণ ছুটির কারণে আগের মতোই শেয়ার বাজার বন্ধ ঘোষণা হতে পারে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৫৩৪৯ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২৬৩ পয়েন্ট। এতে সিএএসপিআই দাঁড়িয়েছে ১৫৪৮৬ পয়েন্টে।

এর আগে বৃহস্পতিবার দুই পুঁজিবাজারে বড় পতন হয়। ওইদিন ঢাকার পুঁজিবাজারের ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪৮ শতাংশ বা ৮১ পয়েন্ট দাঁড়ায় ৫৪৩৪ পয়েন্টে।

জানা গেছে, সকাল থেকে সাধারণ ছুটি ঘোষণার গুজবের মধ্যে শেয়ারের মূল্য সূচক কমতে শুরু করে। দরপতনের মাধ্যমেই লেনদেন শেষ হয়।

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, বাজারে একটা গুজব ছিল যে, মহামারির প্রকোপ বাড়ায় আবার সাধারণ ছুটি ঘোষণা করে হবে, যাতে পুঁজিবাজারসহ সব কিছু বন্ধ হয়ে যাবে। এই গুজবে বিনিয়োগকারীরা ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছিল। এই কারণেই বাজার পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী