শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হব, বললেন ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।

পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪২৭’ উপলক্ষে মঙ্গলবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চির মঙ্গলের জয়গান করি। সবার জীবন ভরে উঠুক আনন্দে বিশুদ্ধতায়, জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।

তিনি বলেন, এ বছর এমন একটি সময়ে আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের ওপর থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল করে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশা আল্লাহ।

পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতিধর্ম-নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয় উল্লেখ করে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনো প্রতিষেধক প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব ও সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা।সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ