শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে মশাল হাতে রাজপথে নারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে মশাল হাতে নেমেছেন নারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে মশাল নিয়ে এই কর্মসূচি শুরু করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার ও বয়সের নারীরা।

মশাল ও পোস্টার হাতে এ সময় তারা ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘দিনে হোক রাতে হোক সামলিয়ে রাখো চোখ’, ‘নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক’, ‘আমি নির্দোষ আমি নারী, আসল দোষী ধর্ষণকারী’, ‘শোক নয় শক্তি তবেই হবে মুক্তি’, ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আর কত অনাচার হাত ভেঙে দাও তার’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফুলে নয় গানে নয় বিদ্রোহে কাটবে ভয়’, ‘বিলাপে না হলে হবে তা বিদ্রোহে’, ‘গলা ছেড়ে গাও গান পুরুষতন্ত্র হবে খানখান’, ‘ধর্ষণহীন রাষ্ট্র চাই, নিপীড়কের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগানে এগিয়ে যেতে থাকেন।

পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের সামনে দিয়ে কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এরপর তারা মানিক মিয়া অ্যাভিনিউতে বসে সমাবেশ করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ