শুরু হচ্ছে শিশুদের জন্য ভ্যাকসিনের পরীক্ষামূলক কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ৬ থেকে ১৭ বছরের মধ্যে ২৪০ জন শিশুদের মধ্যে টিকার কার্যকারিতা যাচাই করার জন্য পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ ঘোষণা করার লক্ষ্যে ভবিষ্যতে শিশুদের ওপর ব্যাপকভাবে টিকা দেওয়ার উদ্দ্যোগ হাতে নিতে চলতি মাসের শেষে এই কার্যক্রম শুরু হবে।

৫০টিরও বেশি দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ওপর ব্যাপকভাবে ব্যবহারের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমতি দেওয়া হয়েছে, যা উৎপাদন ও বিতরণ করছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকা পরীক্ষার প্রধান গবেষক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ‘বেশির ভাগ শিশু কোভিড-১৯-এর কারণে মারাত্মকভাবে অসুস্থ হয় না। শিশু ও তরুণদের টিকার ক্ষেত্রে সুরক্ষা এবং রোগ প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করা জরুরি, কেননা এতে করে তারা টিকা থেকে উপকার পেতে পারে’।

অন্যান্য ওষুধ কোম্পানিগুলোও তাদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন শিশুদের ব্যবহারের জন্য পরীক্ষা করে যাচ্ছে। ষোল থেকে তদূর্ধ্ব বয়সীদের ব্যবহারের জন্য কোভিড-১৯ এর টিকার অনুমোদন পাওয়া ফাইজার গত অক্টোবর থেকে ১২ বছর বয়সীদের ওপর ব্যবহারের জন্য পরীক্ষা করে যাচ্ছে। এ ছাড়া ১২ বছর বয়সীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগের জন্য গত ডিসেম্বরে পরীক্ষা শুরু করেছে মডার্না।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী