শুরুতেই আমিরের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : চিটাগাং ভাইকিংসের দেয়া ১৭৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমিরের করা ইনিংসের প্রথম ওভারেই তামিমের তালুবন্দি হয়ে ফিরে যান ওপেনার ইমরুল কায়েস (০)।

 

 

এরপর ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার লিটন দাস(৯)। ঘাতক সেই আমির। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ২ উইকেটে ২২। ক্রিজে আছে মারলোন স্যামুয়েলস(০) ও শুভাগত হোম(৮)।

 

 

এর আগে টসে হেরে ব্যাট করার সুযোগ পাওয়া  চিটাগাং ভাইকিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন  এনামুল হক বিজয় ও জিয়াউর রহমান। এছাড়া তামিম ইকবাল ৩৩ ও দিলশান ৩৬ রান করেন।

 

 

কুমিল্লার পক্ষে আজহার জায়েদী ২টি উইকেট নেন। মাশরাফি ও সুনীল নারিন নেন ১টি করে উইকেট। এবারের বিপিএলে কুমিল্লার এটি দ্বিতীয় ম্যাচ। তামিমের চিটাগাং আজ  খেলছে টানা তৃতীয় ম্যাচ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান