শুভেচ্ছায় সিক্ত নায়করাজ

2016_01_23_18_18_08_m5SK3Bu31CUY0Jt6As9ujnNdjjXVF0_originalবিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের জন্মদিন আজ। জন্মদিনটাকে রাঙিয়ে তুলতে সপ্তাহখানেক ধরেই মিডিয়া পাড়ায় চলছে যোগাড়যন্ত্র। জন্মদিনে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। খোদ প্রধানমন্ত্রীও নায়করাজকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। আজ দুপুরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তরফ থেকে ফুলের তোড়া ‍উপহার দেওয়া হয়েছে তাকে।

জন্মদিনে চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়করাজ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা ও ফুলের নিয়ে হাজির হন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, অভিনেতা ফারুক, ফেরদৌস, রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট, নায়করাজের নাতনি আরিশা ও কয়েকজন সাংবাদিক।

আরও শুভেচ্ছা জানিয়েছেন ‘আমার ছবি’ অনুষ্ঠানের উপস্থাপক শফিউজ্জামান খান লোদী ও পরিচালক শামীম আলম দীপেন। এদিকে ভিডিও বার্তায় রাজ্জাককে শুভেচ্ছা জানান, চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা ববিতা। চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরাও শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত