শীর্ষেই থাকলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরে টাইগাররা। ইনিংস ও ১৮৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ। অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

তবে এতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের কোনো পরিবর্তন না হলেও অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন মাত্র ১। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯।

পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারনে ১০ রেটিং পেয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের অবস্থান :

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪১৬
২. রবীন্দ্র জাদেজা (ভারত) ৪০০
৩. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩৭০
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৩৬৬
৫. বেন স্টোকস (ইংল্যান্ড) ৩৪২
৬. রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৩৪২
৭. মঈন আলী (ইংল্যান্ড) ২৯২
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৪৬
৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২৩৯
১০. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৩৮

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত