শীতে যে পাঁচ ভুল করলেই ক্ষতি হয় চুলের

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে ত্বক ও চুলের নানা সমস্যা হয়ে থাকে। এর মধ্যে চুল পড়া, আগা ফাটা এবং খুশকির সমস্যা অন্যতম। এর পেছনে কারণও রয়েছে। আমরা শীতে বেশ কিছু সাধারণ ভুল করে থাকি।প্রসাধনী ব্যবহারের ধরন থেকে পানির তাপমাত্রা শীতে চুলের ওপর গভীর প্রভাব ফেলে। আসুন, জেনে নিই শীতে আমরা সাধারণত যে পাঁচটি ভুল করে থাকি, সে সম্পর্কে-

শীতকালে গরম পানি দিয়ে গোসল দারুণ স্বস্তিদায়ক অনুভূতি দেয়। তবে জানেন কি? গরম পানি চুল থেকে প্রাকৃতিক তেল দূর করে, সে কারণে চুল শুষ্ক হয়ে যায়। যদি গরম পানি দিয়ে গোসল করতেই চান, তবে একেবারে হালকা গরম পানি দিয়ে করুন এবং গোসল শেষ করুন ঠান্ডা পানি দিয়ে। এতে ফল ভালো মিলবে।

গোসল করার পর ভেজা চুলে ঘর থেকে বের হবেন না। এ ভুলও আমরা করে থাকি। ভেজা চুলে বাইরে বের হয়ে যাই। এতে চুলে নানা সমস্যা দেখা দেয়। বাইরে বের হওয়ার আগে চুল পুরোপুরি শুকিয়ে নিন।

শীতে শুষ্ক ও রুক্ষ চুলের অন্যতম কারণ লাগাতার হিট স্টাইলিং। গরম পানি দিয়ে গোসলের মতোই এটি ক্ষতিকর। প্রতিদিন হিট স্টাইলিং করলে চুল ময়েশ্চার হারায় এবং চুল ফাটা বাড়ে। তাই যতটা সম্ভব কম হিট স্টাইলিং করুন। চুল বাতাসে শুকালে ভালো।

যদি আপনি মাথায় টুপি পরে থাকেন, তবে অবশ্যই কাপড়ের কথা বিবেচনা করবেন। উল ও সুতির কাপড় চুল থেকে ময়েশ্চার শুষে নেয় এবং শুষ্ক ও রুক্ষ করে তোলে। এসব কারণে চুল ফাটে এবং চুল পড়া শুরু হয়। তাই ময়েশ্চার না হারানোর কথা যদি ভাবেন, তাহলে হ্যাট বা কোট পরার সময় সিল্কের কাপড় ব্যবহার করতে পারেন।

ঠিক যেমন শীতে প্রসাধনী বদলাতে হয় তেমন করে চুলের প্রসাধনীও বদলাতে হবে। শীতের জন্য আলাদা পণ্য কিনুন, যা এ কালের উপযোগী। প্রসাধনীতে যেন ময়েশ্চার থাকে। এতে রুক্ষ শীতেও আপনার চুল নরম ও উজ্জ্বল থাকবে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ