শিশুরা দ্রুত খেলে কী হয়?

news-image

লাইফস্টাইল ডেস্ক : শিশুদের দ্রুত গতিতে খাওয়া সাদা চোখে ক্ষতির কারণ না হলেও এই অভ্যাস শরীরের ওপর দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে এ বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা গেছে, যে শিশুরা অতি দ্রুত খাবার খায়, তাদের মেদ জমার প্রবণতা বাড়ে। তাদের মধ্যে ধৈর্যের অভাবও দেখা গেছে।

‘পেডিয়াট্রিক ওবেসিটি’ নামক জার্নালে এই সমীক্ষাটি ছাপা হয়েছে। সেখানে বিজ্ঞানীরা বলেছেন, ‘শিশুদের মানসিকতার সঙ্গে তাদের শরীরে মেদ জমার সম্পর্ক আছে। যে শিশুদের ধৈর্যের অভাব রয়েছে, তারা সাধারণত খুব দ্রুত খায়। আর সেটাই তাদের মেদের কারণ হয়ে দাঁড়ায়।’

ছোট বয়স থেকেই মেদের সমস্যা বা ‘ওবেসিটি’র সমস্যা নিয়ন্ত্রণ করতে অভিভাবকদের কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে এই সমীক্ষাপত্রে। বলা হয়েছে, শিশু যদি তাড়াতাড়ি খায়, তা হলে তাকে শান্ত করতে হবে। উৎসাহ দিতে হবে ধীরে ধীরে খেতে। তাতে মেদের সমস্যা কমবে।

এ ছাড়া শুধুমাত্র প্রোটিন এবং স্নেহ পদার্থ জাতীয় খাবারের ওপর ভরসা রাখতে বারণ করা হয়েছে। বলা হয়েছে, শিশুদের সুষম আহার দিতে। সেখানে প্রোটিন, স্নেহ পদার্থের পাশাপাশি শাকসবজিও রাখার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী