শিক্ষিকাকে বিয়ে করলেন চাহাল

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরেই প্রেমিকা ও শিক্ষিকা ধনশ্রী বর্মার সঙ্গে মালা বদল করলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। মঙ্গলবার হিন্দুরীতিতে ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারত দলের এই রিস্ট স্পিনার।

বিয়ের অনুষ্ঠান শেষে চাহাল তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের জানিয়ে দেন সেই সুখবর।

চলতি বছরের আগস্টে ধনশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তার রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে সময় চাহাল লিখেছিলেন, ‘আমরা হ্যাঁ বললাম।’

আর চাহালকে নিজের ছাত্র বলে জানান ধনশ্রী। তিনি লিখেছিলেন, আমাদের মধ্যে (চাহাল-ধনশ্রী) ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজবেন্দ্র চাহাল। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন