শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ প্রতিযোগিতা

news-image

নিজস্ব প্রতিবেদক : দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিসংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার প্রত্যক্ষদর্শী কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে একাত্তরের স্মৃতিচারণ অথবা কোনো মুক্তিযোদ্ধার সম্মুখ সমরের স্মৃতিচারণ সংশ্লিষ্টদের কাছ থেকে সংগ্রহ করে লিখে পাঠাতে হবে। প্রতিযোগীর নাম, পিতার নাম, শ্রেণি, ক্রমিক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ডাক যোগাযোগের ঠিকানা, মোবাইল ফোন নম্বর লেখার শুরুতেই উল্লেখ করতে হবে। একইসঙ্গে স্মৃতিচারণকারীর নাম ও ফোন নম্বর ( মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিবার্তায় ক্রমিক নম্বরসহ) উল্লেখ থাকতে হবে। কমপক্ষে ২৫জনকে ৬০০ টাকা থেকে ২,৫০০ টাকার বই ও সনদ পুরস্কার হিসেবে দেওয়া হবে। লেখা পাঠানোর ঠিকানা- মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার ৭ম তলা, ৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। পৌঁছাতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত