শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

news-image

পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তা’নাহলে শুধু পুথিগত বিদ্যা নিয়ে কোন লাভ হবে না। এমএ পাশ, বিএ পাশের সার্টিফিকেট নিয়ে কোন কাজ হবে না। নৈতিকতার শিক্ষা না থাকলে যেমনি ভাল মানুষ হওয়া যাবে না তেমনি আপনার আমার সন্তান আদর্শ নিয়ে শিক্ষিত হতে পারবে না।

মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বরে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

মেলায় সদর উপজেলার ২টি কলেজ, ১১টি স্কুলসহ ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এরপর মন্ত্রী উপজেলা চত্বরে ২০১৯-২০ অর্থ বছরে চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন সদর উপজেলার ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করেন এবং২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার ৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ