শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর ইকে ৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে ওই যাত্রীকে আটক করার বিষয়ে কিছু জানাননি এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী