শান্তি ও সম্প্রীতির বার্তা সরাইল থানার ওসি সাহাদাত হোসেনের

news-image

আরিফুল ইসলাম সুমন : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে দাঙ্গা ও মাদক মুক্ত করতে ওসি সাহাদাত হোসেন টিটো শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের আলীনগর গ্রামে এক সভায় উপস্থিত হয়ে ওসি সাহাদাত হোসেন এই শান্তি ও সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌছে দেন। এসময় উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। অপরদিকে দাঙ্গা ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে পুলিশের এই ওসি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফরহাদ রহমান মাক্কি।

এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক জানান, ওসি সাহাদাত হোসেন টিটো স্যারের দূরদর্শীতা ও সাহসিকতার উদ্যোগে এবং সরাইলবাসীর সহায়তায় আমরা সরাইলকে দাঙ্গামুক্ত, মাদকমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ।

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫