শহীদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা : র‌্যাব ডিজি

news-image

অনলাইন ডেস্ক : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র‌্যাব ডিজি।

তিনি বলেন, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকা সুইপিং করবে এবং পরবর্তীতে স্ট্যান্ডবাই থাকবে। শহীদ মিনারের আশপাশে হোটেল-রেস্তোরাঁসহ সন্দেহজনক সব স্থানে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। এরপরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকা ও বিভাগীয় শহর এবং জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অপতৎপরতা এড়াতে সাদা পেশাকে র‌্যাব সদস্যদের নজরদারি থাকবে। সেই সঙ্গে জরুরি মুভমেন্টের জন্য প্রস্তুত রয়েছে হেলিকপ্টার।

তিনি বলেন, শহীদ মিনারকেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনারে আসা নারীদের র‌্যাবের নারী সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হবে ।

র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সরকার কর্তক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস পালিত হবে। শহীদ মিনার এলাকায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ও যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এড়াতে র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ