শহীদুলের বাবাকে মাশরাফীদের জয় উৎসর্গ

news-image

স্পোর্টস ডেস্ক : জেমকন খুলনা কোয়ালিফায়ার রাউন্ডে ওঠার আগমুহূর্তে বাবা হারানোর বড় দুঃসংবাদ পান শহীদুল ইসলাম। ওইদিনই টিম হোটেল ছেড়ে বাড়ি চলে যান তিনি। এরপর ফিরে এসে বাবাকে হারানোর শোক নিয়েই দারুণ বোলিংয়ে জেমকন খুলনাকে শিরোপা উপহার দেন শহীদুল। তাই শিরোপা জয়ের ম্যাচ শহীদুলের বাবা হাবিবুর রহমানকেই উৎসর্গ করলেন মাশরাফী-মাহমুদউল্লাহরা।

গত রোববার রাতে মারা যান খুলনার পেসার শহীদুলের বাবা। ওই রাতে বাবাকে শেষবার দেখতে বাড়িতে ছুটে যান তিনি। বাড়ি থেকে ফিরে এসে যোগ দেন স্কোয়াডে। করোনা পরীক্ষা করে খেলেন শিরোপা নির্ধারণী ম্যাচে। তাঁর করা শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামের বিপক্ষে পাঁচ রানের জয় পায় জেমকন খুলনা।

শেষ ওভারে ছয় বলে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল ১৬ রান। প্রথম বলে মাত্র এক রান দেন শহীদুল। পরের বলে মোসাদ্দেক হোসেন সৈকত নেন দুই রান। তৃতীয় বলে শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি। চতুর্থ বলে আরেক সৈকতকেও বোল্ড করেন শহীদুল। এরপর নাহিদুল ছক্কা হাঁকালেও চট্টগ্রামকে জিততে দেননি শহীদুল।

ম্যাচ শেষে দলের সিনিয়র ক্রিকেটার মাশরাফী মোর্ত্তজা বলেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি সবসময়ই চ্যাম্পিয়ান হওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ এবং একটা জিনিস যে, আমরা সবাই আজ শহীদুলের বাবার জন্য খেলেছি। তিনি পাঁচদিন আগে মারা গেছে।’

মাশরাফী আরো বলেন, ‘আমাদের অধিনায়ক (মাহমুদউল্লাহ) বলেছে যে, আমরা শহীদুলের জন্য খেলব। তারা বাবা মারা যাওয়ার কারণে বাড়িতে ছিল এবং হোটেলে সে গত তিনদিন কোয়ারেন্টিনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয় এবং সে খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তার জন্য জয়ে এনে দিতে পেরেছি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রানে থামে গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ দিনে ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন