শশুরবাড়ি গিয়ে পরকীয়ায় ধরা, বিয়েই দিয়ে দিল গ্রামবাসীঃ অতঃপর….

news-image

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দানীকলা গ্রামে। যে যুগলের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের দু’জনরেই সংসার, সন্তান রয়েছে।দানীকলা গ্রামের এক গৃহবধূর সঙ্গে হরিরাজপুর গ্রামের প্রশান্ত দলুইয়ের দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক ছিল। ওই গৃহবধূর পাড়াতেই প্রশান্তর শ্বশুরবাড়ি। আর সেই সূত্রে জামাই হিসেবে শ্বশুরবাড়ির প্রতিবেশীর ওই গৃহবধূর সঙ্গে প্রশান্তর পরিচয় হয়েছিল৷ তা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে।

প্রায়শই নাকি ভোর নয়তো সন্ধের পরে দু’জনে লুকিয়ে দেখা করতেন। প্রশান্তবাবুর স্ত্রী এবং ছেলে রয়েছে৷ অন্য দিকে গৃহবধূও দুই সন্তানের মা। তাঁর স্বামীও রয়েছেন। তা সত্বেও দু’জনের সম্পর্ক ছিল দীর্ঘ দিন ধরে৷পরকীয়া আইনি স্বীকৃতি পেয়েছে। কিন্তু সমাজের কাছে তা এখনও ‘অপরাধ’। তাই পরকীয়ায় মত্ত যুগলকে হাতেনাতে ধরে শাস্তি দিলেন গ্রামবাসীরা। বিবাহিত পুরুষ এবং মহিলাকে জোর করে বিয়ে দেওয়া হল।

গ্রামবাসী এবং সালিশি সভার মাথাদের বক্তব্য, ‘‘ওই দু’জনের ‘অবৈধ’ সম্পর্কে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল ৷ তাই আমরা দু’জনের বিবাহ দিয়েছি।’’দুই পরিবার তো বটেই, এলাকার বেশ কিছু বাসিন্দাও দু’জনকে একাধিক বার সতর্ক করেন বলে খবর। তাতেও নাকি ওই যুগলের সম্পর্কে চিড় ধরেনি।

গ্রামবাসীরা শুক্রবার ভোর রাতে দু’জনকে ফের এক সঙ্গে দেখে ফেলে৷ তখনই তাঁদের হাতেনাতে ধরে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। বসানো হয় সালিশি সভা৷সেখানেই দু’জনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় একটি মনসা মন্দিরে নিয়ে গিয়ে কিছু ক্ষণের মধ্যেই বিয়ে দেওয়া হয় দু’জনের৷

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি