শরীর নিয়ে শঙ্কা!

salma-hayek-1424523845বিনোদন ডেস্ক : গুটি গুটি পায়ে পঞ্চাশে পা রাখতে যাচ্ছেন সালমা হায়েক। ‘ডেসপারাডো’তে অভিনয় করেছিলেন সেই ২৯ বছর বয়সে। সময়টাকে পিছে ফেলে এসে শরীর নিয়ে আজ শঙ্কিত তিনি।

লাইফ স্টাইল পোর্টাল ইনস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি শরীর নিয়ে শঙ্কার কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। বলেছেন, ‘বয়স বাড়ছে, কমছে শরীরের ওপর আত্মবিশ্বাস। সময় গেলে হয়তো এমনই হয়। কখনো মনে হয়, “ঠিক আছি” আবার কখনো মনে হয়, “আসলেই কি ঠিক আছি?” এই ঠিক থাকা না–থাকাটা সব সময়ই ওঠা-নামা করে।’

এই শঙ্কা নিয়েই ‘টেল অব টেলস’ ছবিতে সালমা অভিনয় করেছেন রানির চরিত্রে। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ছবিটি। প্রতি দিনের দিনযাপনে ভেতরের রানিকে কীভাবে বের করে আনেন জানতে চাইলে তিনি বলেন, তাঁর আত্মবিশ্বাস ও আত্মপ্রেম নিয়ে। ‘শিল্পসাধনা করতে গেলে আপনাকে জেগে উঠতেই হবে। যখন ভেতর ও বাইরের আপনি এক হয়ে যেতে পারবেন, তখনই কাজটি শিল্প হয়ে উঠবে। নিজের অবস্থান ও জীবনকে উদ্‌যাপন করুন। সেটাই আপনাকে অভিজ্ঞতাসম্পন্ন করে তুলবে।

আসছে সেপ্টেম্বরের ২ তারিখ পঞ্চাশে পা রাখতে যাচ্ছেন ম্যাক্সিকান-মার্কিন অভিনেত্রী সালমা হায়েক। এবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত