শতকোটি টাকা মেরে বিদেশে পালাতে চেয়েছিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ২২ হাজার গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান শহিদুল্লাহ ও পরিচালক নিপা সুলতানা নুপুর।

সোমবার লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

আবদুল বাতেন বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান শহিদুল্লাহ ও পরিচালক নিপা সুলতানা নুপুরকে গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত ব্রোকারেজ হাউজ। যেটি পরিচালনা করতেন মো. শহিদুল্লাহ ও নিপা সুলতানা নুপুর দম্পতি। এই ব্রোকার হাউজে প্রায় ২২ হাজার বিও একাউন্টধারী শেয়ার কেনা-বেচা করতেন। গ্রেফতারকৃতরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ২২ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর অগোচরে ১৮ কোটি টাকা অন্য একাউন্টে সরিয়ে নেয়। ২২ জুন ব্রোকার হাউজটি বন্ধ করে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, তাদের প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডে ২২ হাজার বিও একাউন্টধারীর প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ওই শতকোটির টাকার মধ্যে তারা ১৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে গ্রেফতাকৃতরা ডিবিকে জানিয়েছেন। এছাড়াও ৪৪/৪৫ জন ব্যক্তির কাছ থেকে তারা মুনাফা দেয়ার শর্তে ৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন। ওইসব টাকা আত্মসাৎকরে তারা আত্মগোপন করেন।

আত্মসাৎকৃত টাকা বিদেশে পাচার হয়েছে কিনা জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি আবদুল বাতেন বলেন, আমরা এই বিষয়ে তদন্ত করে দেখবো। তদন্তের স্বার্থে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিব। তাদের একাউন্টে কত টাকা আছে, কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছে সেসব বিষয় আমরা খতিয়ে দেখে তারপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ