লেবাননে আবারও ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : লেবাননে ভয়াবহ এক বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। দেশটির দক্ষিণাঞ্চলে কানা গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।

মঙ্গলবারের এ ঘটনার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বেশ শক্তিশালী কোনো বিস্ফোরণ ঘটেছে গ্রামটিতে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গ্রামের একটি গ্যাস স্টেশন ও সমাধিস্থলের পাশে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের ফলে আশপাশে কিছু ভবন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ৪ আগস্ট স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটে, আহত হন ৬ হাজারের বেশি।

বৈরুত বন্দরের একটি গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থেকে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠে অনেক দূরের এলাকাও। ভূমধ্যসাগরের অপর পাড়ের সাইপ্রাসে সৃষ্টি হয় ভূকম্পনের।

ভয়াবহ ওই বিস্ফোরণের পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে আসে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করে তারা।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনের চেষ্টা করলেও একপর্যায়ে পুরো সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ