লিভারপুলের দাপুটে জয়

56991_lallanaক্রীড়া ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লীগে দাপুটে জয়ে বছর শেষ করলো লিভারপুল। গতকাল তারা ৪-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। এটি লিভারপুলের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে তারা বার্নলিকে হারায় ১-০ গোলে। অন্যদিকে টানা দুই জয়ের পর হারলো সোয়ানসি। এতে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। গতকাল ম্যাচরে ৩৩তম মিনিটে স্বাগতিক লিভারপুলকে এগিয়ে দেন মোরেনো। আর দ্বিতীয়ার্ধে অ্যাডাম লালানা ৫১ ও ৬১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন। এর মাঝে ৫২তম মিনিটে সোয়ানরি পক্ষে একটি গোল করেন সিগার্ডসন। তবে ৬৯ মিনিটে লিভারপুরের বড় জয় নিশ্চিত করেন প্রতিপক্ষের সেলভি আত্মঘাতি গোল করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান