লন্ডনে হামলার পর কড়া নিরাপত্তা

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের লন্ডন শহরের রাসেল স্কয়ারে বুধবার রাতের হামলার পরপর গোটা শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভারী অস্ত্র হাতে পুলিশি পাহারা বসানো হয়েছে।

2016_08_04_19_05_37_tKzL7H3trAWkuPoanIRlBX1gIdfWCg_original

প্রধান সড়কগুলো এবং ট্রেন-বাস স্টেশনগুলোতে একটু পরপরই পুলিশ পাহারা বসানো হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতেও চলছে টহল। এমনকি রাস্তায় পুলিশের সাঁজোয়া যান, মোটরসাইকেল, নদীতে অস্ত্রবাহী নৌযান নিয়ে টহল চলছে।

পুলিশের সহকারী কমিশনার মার্ক রাওলি জানিয়েছেন, শহরের আরও পুলিশ নামানো হবে। ওই হামলার প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও নিরাপত্তাবেষ্টিত নতুন একটি এলিট ইউনিট মোতায়েন করেছেন। গতকাল রাতে রাসেল স্কয়ারে ধারালো অস্ত্রের আঘাতে ষাটোর্ধ নারীকে হত্যা এবং আরও ৫ জনকে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারী।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ