লঙ্কানদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ল ক্যারিবীয়রা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। তাতে একটি প্রথমের স্বাদ পেল দলটি। এই প্রথম ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ল ক্যারিবীয়রা।

রবিবার রাতে অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় উইন্ডিজ।

এতে বিশ্বকাপ সুপার লিগে দু’টি সিরিজ খেলে ৬ ম্যাচে অংশ নিয়ে ৩০ পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের। নিজেদের প্রথম সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৫০ ওভারে তোলে ৬ উইকেটে ২৭৪ রান। আটে নেমে হাসারাঙ্গা খেলেন লঙ্কান রেকর্ড ৬০ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস।

রান তাড়ায় ক্যারিবিয়ানরা জিতে যায় ৯ বল বাকি রেখে। আগের ম্যাচেই গড়া লঙ্কানদের বিপক্ষে তাদের রান তাড়ার রেকর্ডও এগিয়ে যায় আরেক ধাপ।

ব্রাভোর ব্যাট থেকে আসে ১৩২ বলে ১০২ রান। যা তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এবারের আগে তার সবশেষ সেঞ্চুরি ছিল সেই ২০১৬ সালের জুনে!

শেষদিকে, জেসন হোল্ডারকে নিয়ে ১৫ বলে অবিচ্ছিন্ন ২৭ রান যোগ করে ৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করেন কিয়েরন পোলার্ড। ৪২ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন পোলার্ড। ১০ বলে অপরাজিত ১৪ রান করেন হোল্ডার। ম্যাচ সেরা হয়েছেন ব্রাভো। সিরিজ সেরা হন হোপ।

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২১ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত