লকডাউনে ফুচকার রেসিপির খোঁজ বেড়েছে

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনে বাড়ি থেকে বের হওয়া যাবে না। তাই বলে কি পছন্দের স্ন্যাকস খাওয়ার ইচ্ছেও চলে যাবে? পাড়ার মোড়ে বা কলেজের গেটে ফুচকাওয়ালার দেখা পাওয়া যাচ্ছে না। তাই জিভে জল আনা ফুচকা তৈরির উদ্যোগ বাড়িতেই।

গুগল ইন্ডিয়ার হিসেবে দেখা গিয়েছে লকডাউনের মধ্যে ফুচকার রেসিপির খোঁজ বেড়েছে ১০৭ শতাংশ। তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর রেখেছে ঘরবন্দি দেশ। তাই ফুচকার মতো স্ন্যাকসের সঙ্গে আয়ুর্বেদিক হোম রেমিডি ‘কড়া’ তৈরির প্রণালীর খোঁজও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশবাসীকে ‘কড়া’ পান করতে অনুরোধ করার পরেই ৯০ শতাংশ বেড়েছে ‘কড়া’র রেসিপির খোঁজ।

এছাড়া অনলাইনে বিদ্যুতের বিল কী ভাবে মেটানো হয়, তার খোঁজও এই লকডাউনের মধ্যে ১৮০ শতাংশ বেড়েছে। এছাড়া কাছাকাছি ওষুধের দোকান জানতে চেয়েও গুগল সার্চ করেছেন অনেকে। মুদিখানার সামগ্রীর হোম ডেলিভারির খোঁজ বেড়েছে ৫৫০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ